' দমকল ' শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু জানেন কি এই নামকরনের কারণ ?
দি নিউজ লায়নঃ ফায়ার ব্রিগেড এই কথাটির আমাদের তখনই মনে পড়ে যখন অগ্নিনির্বাহনের প্রয়োজন হয় । আমরা তাদেরকে অগ্নিনির্বাপন বাহিনীও বলে থাকি আর ইংরেজি তে আমরা যাকে ফায়ার ব্রিগেড বলি । তবে বাংলায় ভাষাভাষি মানুষের কাছে এটি দমকল নামেই পরিচিত। তবে এই দমকল নামের পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য গল্প ।
কিন্তু এর এই নাম কেন? কবে থেকে শুরু হলো ? আজ সবটাই জানব। এর ইতিহাস ঘাঁটলে জানা যায়, সময়টা তখন উনবিংশ শতাব্দী। সেই সময় ধর্ম সংগীত, টপ্পা, তার সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে গান লিখতেন প্রসিদ্ধ সঙ্গীতকার রূপচাঁদ পক্ষী। সেই সময় তিনি লিখেছিলেন, " অগ্নিদেব হলে প্রবল, নির্বাণ করে দমকল, গোরাদের চেহারা দেখে ভয় পালায় বৈশ্বানর, পাল্লে জল যোগাতে, সাধ্য মতে সাধ্য কী যে পোরে ঘর। ( মেসিনেতে দিলে দম, করে ঝম ঝম তেজে বেরোয় ওয়াটার ) সকল প্রস্তুত কলিকাতাতে, এমন নাই ভূ-ভারতে" শিল্প ইতিহাসিক দেবদত্ত গুপ্তের মতে, " রূপচাঁদ পক্ষীর ওই গানের মধ্যেই লুকিয়ে ছিল দমকল নামের ইতিহাস "।
সময়টা তখন ১৮২০ সাল প্রথমবার যখন কলকাতায় ফায়ার সার্ভিস শুরু হলো। তখন ভয়াবহ অগ্নিকাণ্ডের সংখ্যা খুবই কম হতো। তাই দুজন কনস্টেবল এবং ২৩৪ জন খালাসী নিয়েই শুরু হয় কলকাতার ফায়ার সার্ভিস। তখন উত্তর কলকাতার হেদুয়ার মোরে দেখা যেত লাল রংয়ের একটি লম্বা, জঙ্গ পরা লোহার বাক্স, এটাই ছিল " দমকল "। একটি যন্ত্র ছিল, ভিতরে কাঁচে ঢাকা হাতল দেওয়া একটি যন্ত্র। হাতল ঘোরালেই খবর চলে যেত দমকল দপ্তরে। আরো একটি যন্ত্র ছিল, ফায়ার ব্রিগেডের গাড়িতে যে জলের পাম্প গুলি থাকতো সেগুলো হাতল ঘুরিয়ে অর্থাৎ দম দিয়ে চালাতে হতো। আর দাম দেওয়ার এই দুটি যন্ত্র থেকেই ফায়ার ব্রিগেড এর নাম বাংলায় হয়ে উঠল " দমকল"।

Post a Comment