শিশুকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে - The News Lion

শিশুকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে


 

দি নিউজ লায়নঃ  শিশুকে মাঠে  নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায়। অভিযুক্ত যুবককে স্থানীয়রাই ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। শিশুটির মা জানান, রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য উঠলে তিনি লক্ষ্য করেন বড় মেয়ে বিছানায় নেই। 


তারপর স্বামীকে ঘুম থেকে তুলে খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশী কয়েকজনকে ডাকেন ওই দম্পতি। এরপর রাত প্রায় একটা নাগাদ সারা গায়ে কাদা মাখা এবং প্রচন্ড অসুস্থ অবস্থায় মেয়েটি নিজেই বাড়ি আসে। শিশুটি নিজেই ঘটনার কথা জানায়। শিশুটি জানায় তাকে ক্যানেলপাড়ে একটি সাবমার্সিবল পাম্পের কাছে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করে ওই যুবক।এরপরেই অভিযুক্তকে খোঁজাখুঁজি শুরু হয়। 


এদিন ভোরে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। সোমবার পুলিশ গ্রামে গিয়ে আটক করে আনে অভিযুক্তকে। মেয়েটিকে চিকিৎসায় পাঠানো হয়। পুলিশ জানায় ধৃত যুবকের নাম তীর্থ বাগ(২২) ওরফে লাদেন। ভাতার থানার খেরুর এলাকায় ধৃতের বাড়ি। ঘটনার তদন্ত শুরু করে হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.