শ্যামপুরে বাজ পড়ে মৃত্যু - The News Lion

শ্যামপুরে বাজ পড়ে মৃত্যু

 



দি নিউজ লায়নঃ  মাছ ধরার জন্য জমিতে মুগরী পাতার সময় বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সমীর সামন্ত (৩০) । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে শ্যামপুর ১ নং ব্লকের ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের গোহালদহ গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে বৃষ্টির মাঝে ঘনঘন বাজ পড়ছিল। বিকেল ৪ টে ৩০ নাগাগ সমীর জমিতে মুগরী পাতার সময় বাজ পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকার বাসিন্দারা তার মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.