জগন্নাথপুরে মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন করলেন শিউলি সাহা - The News Lion

জগন্নাথপুরে মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন করলেন শিউলি সাহা

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের জগন্নাথপুর ঈদগাহ কমিটি বেকার যুবকদের কথা মাথায় রেখে ৬টি রুম বিশিষ্ট মার্কেট কমপ্লেক্স তৈরি করে। শনিবার ওই মার্কেট কমপ্লেক্স এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। জগন্নাথপুর মার্কেট কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা।


 রাজ্যের প্রতি মন্ত্রী শিউলি সাহা সহ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ত্রিপাঠী, মাইনোরিটি সেলের সভাপতি হবিবুর রহমান, চিত্ত গড়াই সহ জগন্নাথপুর ঈদগাহ কমিটির সভাপতি আব্দুল তালেব,সম্পাদক শেখ খাইরুল ইসলাম সহ প্রমূখ। জগন্নাথপুর ঈদগাহ কমিটির মার্কেট কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন ঈদগাহ কমিটির এই উদ্যোগ মহৎ উদ্যোগ। 


তিনি বলেন এভাবে যদি সকলে এগিয়ে এসে  প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায় ।তাহলে কেশপুর আরো উন্নত হয়ে উঠবে। তিনি মার্কেট কমপ্লেক্স টিকে সুন্দরভাবে রাখার জন্য সকলের কাছে আহ্বান জানান। তিনি বলেন আগামী দিনে এই মার্কেট কমপ্লেক্স আরো বড় হয়ে উঠবে এবং বেকার যুবকরা এখানে ব্যবসা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.