ঝাড়গ্রামে পথ অবরোধ করে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক সংসদ ।উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। করোনা পরিস্থিতির জন্য এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। একাদশ শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে রেজাল্ট ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ফল ঘোষণার পর বিভিন্ন বিদ্যালয়ের ফেল করা ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকরা বিভিন্ন জায়গায় বিদ্যালয়ে গিয়ে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তেমনি পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সেবায়তন বিদ্যালয় এর ফেল করা ছাত্র ছাত্রীরা সেবায়তন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। যার ফলে ঝাড়গ্রাম মেদিনীপুর বাস রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে ।
রাস্তার দুই পাশে সারি সারি বাস সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে রয়েছে ।ঘটনাস্থলে রয়েছে ঝাড়্গ্রাম থানার পুলিশ।কিন্ত বিদ্যালয়ের কোন শিক্ষক ঘটনাস্থলে নেই, বিদ্যালয়ের গেটে চাবি তালা লাগানো অবস্থায় রয়েছে। সেবায়তন বিদ্যালয় এর ১৬০ জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে ১৩০ জন উচ্চ মাধ্যমিক পাস করেছে। এবং ফেল করেছে ৩০ জন ছাত্র-ছাত্রী। ফেল করা ছাত্র ছাত্রীদের বক্তব্য আমাদের কম নম্বর দেওয়ায় আমরা ফেল করেছি। কেউ তো পরীক্ষা দেয়নি।
সবাই যদি পাশ করে তবে আমরা কেন ফেল করলাম ।তাই তাদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ফেল করা ছাত্র ছাত্রীরা। ছাত্রীদের আরো দাবি আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক । পরীক্ষা দিয়ে যদি আমরা ফেল করি তা আমরা মেনে নেব। পরীক্ষা না দিয়ে সবাই যদি পাশ করে কেন আমাদের ফেল করানো হলো যার ফলে বলতে বলতে ছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে । ঝাড়্গ্রাম থানার পুলিশ অবরোধকারী ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করছে ।কিন্তু পুলিশের কথা ছাত্রছাত্রীরা না শুনে রাস্তার উপর বসে থেকে পথ অবরোধ শুরু করেছে।তাই সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে ।যার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

Post a Comment