ভাইকে খুন করার অভিযোগ দাদার বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ পারিবারিক ঝামেলার জেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনায় মৃতের দাদাকে গ্রেফতার করেছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ছোট লাল মুর্ম। শনিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাচ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রঘুনাথপুর থানার প্রতাপপুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়েপ্রতাপপুর গ্রামের বাসিন্দা দুই ভাই শ্যামলাল মুর্মু ও ছোট লাল মুর্মু। তর্ক বিতর্ক থেকেই শুরু হয়ে যায় হাতাহাতির।পর অভিযুক্ত দাদা ছোট লাল তার ভাইকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেবলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় শ্যামলাল মুর্মু(৩১)। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসা হলেচিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর পরেই গোটা ঘটনাটি ওই পরিবারের তরফে পুলিশকে জানানো হয়। এদিন ভোরে নিহতের পরিবারেরলিখিত অভিযোগ দায়ের করে রঘুনাথপুর থানায়। অভিযোগের ভিক্তিতে নিহতের দাদাকে গ্রেফতার করে পুলিশ। এদিনমৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল হাসপাতালে পাঠায় হয়।

Post a Comment