ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা ঘাটাল এলাকায় - The News Lion

ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা ঘাটাল এলাকায়

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘাটাল পৌরসভার ১৬ নম্বর  ওয়ার্ড এলাকার বাসিন্দা মায়া সামন্ত তার অসুস্থ দাদাকে দেখার জন্য স্থানীয় এক নার্সিংহোমে যায়। কিছু জিনিস আনার জন্য সে যখন সাইকেলে বাড়ি ফিরে যাচ্ছিল ,সেই সময় তার ওড়না সাইকেলে জড়িয়ে যায়।


 তখন সাইকেল থেকে নেমে ওড়নাটা  সাইকেল থেকে বের করার কাজ করছিলেন মায়া সামন্ত, সেই সময় দ্রুত গতিতে এক যুবক বাইকে এসে তার সাইকেলের সামনে থাকা খাঁচা থেকে তার ব্যাগ টি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তার ব্যাগে ছিলো মোবাইল ফোন, এটিএম কার্ড ও নগদ পাঁচ হাজার টাকা।মোবাইল, এটিএম কার্ড ও নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই হওয়ার ঘটনায়  কার্যত হতাশ হয়ে পড়েন মায়া সামন্ত। 


তিনি ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও সাইকেলে তা সম্ভব হয়নি। দ্রুত গিয়ে তিনি ঘাটাল থানায়  ছিনতাই এর অভিযোগ দায়ের করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । অভিযোগ পাওয়ার পর ঘাটাল থানার পুলিশ ছিনতাইকারীকে চিহ্নিত করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। তবে যেভাবে প্রকাশ্য দিবালোকে ঘাটাল শহরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে তাতে উদ্বেগ দেখা দিয়েছে শহরবাসীর মনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.