শিলিগুড়ির প্রতি স্কুলে একাদশে শ্রেণীতে ভর্তির জন্য আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা
দি নিউজ লায়নঃ পাশের হার সর্বোচ্চ। শিলিগুড়ির প্রতি স্কুলে একাদশে শ্রেণীতে ভর্তির জন্য আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা। মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গিয়েছে শিলিগুড়ি শহরকে রীতিমতো চমকে দিয়েছে মহকুমার এলাকার পড়ুয়াদের ফলাফল। সেসমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা অধিকাংশই একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশুনো করতে চায়।
আর সেকারনে তাদের গ্রামের উচ্চ বিদ্যালয়গুলিতে কোথাও বিজ্ঞান বিভাগ আবার কথাও পছন্দের বিকল্প বিষয় না থাকায় উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে শহরের অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হতে চাইছে তারা। আবার শহরের স্কুলগুলির ক্ষেত্রেও আসন সংখ্যা সীমিত। তার ওপর বিজ্ঞান,ভূগোল এই সমস্ত বিষয়ের আসন সংখ্যা কিছুটা কম থাকায় এবারে আসন বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলেই শিলিগুড়ির বালিকা বিদ্যালয়, বয়েজ হাইস্কুল, বরদাকান্ত,সহ সমস্ত স্কুলগুলির চিন্তাভাবনা করছে।
তবে ভর্ত্তির ক্ষেত্রে বিদ্যালয়গুলি প্রথমে নিজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই অগ্রাধিকার দেবে বলে জানাচ্ছেন। সেক্ষেত্রে প্রায় প্রতি স্কুলে ১০০% ছাত্র-ছাত্রীরা উত্তীর্ণ হওয়ায় অন্য বিদ্যালয় ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়ার ক্ষেত্রে কিছুটা বাড়তি চাপ থেকেই যাচ্ছে বিদ্যালয়গুলির ওপর। শিলিগুড়ি বালিকা বিদ্যালযয়ের প্রধান শিক্ষিকা জানান মোট ৬৫২জন ছাত্রী এবারে দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। প্রত্যেকে উত্তীর্ণ হয়েছে। তবে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা রয়েছে ৩২০-৩২৫এর কিছু বেশি। সেখানে দাঁড়িয়ে আসন আসন সংখ্যা বাড়ানোর বিষয়টি আমাদের চিন্তা ভাবনা করছি।
তারওপর মহাকুমার বিভিন্ন স্কুলের ছাত্রীরা ভাল ফল করেছে। তাদের একটা অংশও ভর্তির আবেদন করবে। সেক্ষেত্রে বাছাই করে ছাত্রীদের ভর্তি নিতে হবে। অধিকাংশ ভালো ফলাফল করায় তা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে উঠছে। একই মন্তব্য শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষকের। তিনি বলেন আমাদের স্কুল আশানুরূপ ফলাফল এবার করেনি।
তবে গ্রামীণ স্কুলগুলির ফল ভালো হওয়ায় আমরা অত্যন্ত খুশি। সেখানকার কিছু ছাত্ররা ভর্তি হতে এলে অবশ্যই তাদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো। তবে আগে স্কুলের ছাত্রদের ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে শিলিগুড়ি শিক্ষা জেলা সংসদ দপ্তরের তরফে জানানো হয় এ মাসের শেষ সপ্তাহ থেকেই ফর্ম বিলি শুরু হবে স্কুলে স্কুলে। তার আগেই সমস্ত স্কুলের সঙ্গে আমরা বৈঠক করে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। প্রয়োজনে অবশ্যই প্রতিটি স্কুলে কিছু আসন বৃদ্ধি করা হবে।

Post a Comment