৮০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার দুপুরে চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জের মোহাম্মদ রফিক নামের ৮০ বছর বয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা। চোপড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, মহ রফিক তার মেয়ের সঙ্গেই বাড়িতে দীর্ঘ কুড়ি বছর থেকে বসবাস করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের দাবি। গতকাল ঈদের জন্য তার দিকে ঠিকমত নজর রাখতে না পারায় তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যান। এরকমটা তিনি মাঝেমধ্যে করতেন। কিন্তু গতকাল রাত পর্যন্ত তার খোঁজ না মেলায় পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেন।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে চোপড়ার বহীতা এলাকার তিস্তা ক্যানেল এর মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের অনুমান তিনি হয়তো অন্ধকারের মধ্যে দেখতে না পেয়ে পা পিছলে পড়ে গিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Post a Comment