ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ বুধবার সন্ধ্যায় ঝাড়গ্রামের লোধাসুলি তে ঝাড়গ্রাম ব্লকের তৃণমূল কার্যালয়ে গিয়ে ভাজপা পরিচালিত ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিদীপা মাহাতো ,ভাজপার পঞ্চায়েত সদস্য ও দুইজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের দশটি বুথ এর বিজেপি সভাপতি ও বিভিন্ন সংগঠনের সভাপতি বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান বিরবাহা সোরেন টুডু ও ঝাড়গ্রাম গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির কোন সদস্য আর রইলো না।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পর ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু বলেন পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলার যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত বিজেপি জয়লাভ করেছিল বিধানসভা নির্বাচনের পর একের পর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ,বিজেপির নেতা ও কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।
তিনি বলেন আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় বিজেপির পতাকা টাঙানোর লোক খুঁজে পাওয়া যাবে না। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, তারা বিজেপি চালাকি ধরে ফেলেছে তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য সবাইকে তৃণমূলের হয়ে কাজ করার আহ্বান জানান ।

Post a Comment