কোচবিহারে আক্রান্ত জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী - The News Lion

কোচবিহারে আক্রান্ত জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী

 


দি নিউজ লায়নঃ   কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার ওপর হামলা চালাল ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ অনুযায়ী বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী আচমকাই আক্রমণ চালায় সুচিস্মিতা দেবীর অপর। ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি কোচবিহার মহারাজের জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


 স্থানীয় সূত্রে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। সেইখানে খোঁজখবর নিতে বৃহস্পতিবার সকালে সিটি সুবিধা দেবে ঘটনাস্থলে পৌছলে তার উপরে বিজেপি গুন্ডাবাহিনী আক্রমণ চালায়। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, একজন মহিলার উপরে আক্রমণ নিন্দা জনক ঘটনা তো বটেই লজ্জাজনক ও বটে। যে বিজেপি মানবাধিকারের প্রসঙ্গ তলে রাজনীতি করে সেই বিজেপি একজন মহিলাকে কিভাবে আক্রমণ করে, এই কি তাদের মানবাধিকার?


 ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী। বর্তমানে এলাকা থমথমে।।আহত সুচিস্মিতা দেবসর্মা জানান, ভোট পরবর্তী সময়ে এলাকায় বিজেপির সন্ত্রাসে কোনঠাসা হয়েছিল তৃণমূল। একুশে জুলাই কে কেন্দ্র করে বুধবার শহীদ দিবস পালিত হয়। তারপর রাত থেকেই ব্যাপক বোমাবাজি শুরু হয় এলাকায়। তৃণমূল কংগ্রেস একাধিক কর্মী ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। ভাঙচুর হয় দোকানপাট। সারারাত বোমার আওয়াজ তার বাড়ি থেকে শোনা যাচ্ছিল। সকাল হতেই এলাকা পরিদর্শনে পৌঁছায়ন তিনি। অতর্কিত তারাগঞ্জ উপরে আক্রমণ হয়। তারপরেও আক্রমণ হয়। তিনি গুরুতর আহত হয়ে যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.