সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়াই সিগারেট বিক্রির অভিযোগে গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়াই সিগারেট বিক্রির অভিযোগে দুই দোকানদারকে গ্রেপ্তার করলো বারুইপুর পুলিশ জেলার গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার দুপুরে নরেন্দ্রপুর থানার রামকৃষ্ণ মিশন প্রধান গেটের উল্টো দিকে দুটি দোকানে অভিযান চালিয়ে এই দুই দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়াই বিভিন্ন কোম্পানির ৭২ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সরকারি নিয়মের 'কোটপা' আইন ভঙ্গ করে এই দুই দোকানদার মানুষের কাছে সিগারেট বিক্রি করছিল। ধৃতদের নাম আনসার আলি এবং আসলাম মণ্ডল। আনসারের দোকানের নাম আনসার পান সপ। আসলামের দোকানের নাম ফিরোজ স্টোর্স। আনসারের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। আসলাম থাকে বারুইপুর থানার সুভাষগ্রাম পাঁচঘরা এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Post a Comment