পার্ক হোটেল থেকে গ্রেফতার ৩৭
দি নিউজ লায়ন; পার্ক হোটেল থেকে গ্রেফতার ৩৭। করোনাবিধির তোয়াক্কা না করেই তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে নাইট ক্লাবে উদ্দাম নাচ-গান। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। তারপরেই ওই ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি এবং অন্যান্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আজই আদালতে তোলা হবে তাদের।
জানা যায়, করোনা বিধির তোয়াক্কা না করে হোটেলের নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। শনিবার রাতে খবর পেতেই পার্ক স্ট্রিটের ওই পাঁচতারা হোটেলে হানা দেয় পুলিশ। ্চলে তল্লাশি। ৩ জন আইপিএস-র নেতৃত্বে ৫০ জনের একটি দল এই তল্লাশি অভিযান চালায়। এই অভিযান চালিয়ে এখনও পর্যন্ত পুলিসের হাতে এসেছে, গাঁজা, মদ, একাধিক মোবাইল।

Post a Comment