'বাবাকে বলো' রুখতে কাঁথি থানায় অভিযোগ দায়ের
দি নিউজ লায়ন; দিন কয়েক আগে 'দিদিকে বলো' কর্মসূচীর ধাঁচেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে 'বাবাকে বলো'। তাতে রয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর ছবি। সঙ্গে মোবাইল নম্বর। অধিকারী বাড়ি সূত্রে খবর, প্রতিদিনই ফোনের ওপার থেকে বর্ষীয়ান সাংসদকে কটূক্তি করা হচ্ছে।
উত্যক্ত করার চেষ্টা চলছে। তার জেরে মানসিক নির্যাতনের শিকার শিশির অধিকারী। কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশিরপুত্র দিব্যেন্দু। দোষীদের শাস্তির জন্য রাজ্যের পুলিস মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানোর কথা বলেছেন তিনি।

Post a Comment