মজাদার ডাব চিংড়ি তৈরি করবেন যেভাবে
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম চিংড়ি মাছ
পরিমাণমতো তেল
সামান্য পরিমাণ পাঁচফোড়ন
এক চা চামচ রসুন বাটা
দুই চা চামচ পেঁয়াজ বাটা
দুই চা চামচ পোস্ত বাটা
এক চা চামচ সরষে বাটা
তিন টেবিল চামচ ডাবের শাঁস
পরিমাণমতো ডাবের জল
দুই টেবিল চামচ টমেটো কিউব
তিন টেবিল চামচ ধনেপাতাকুচি
এক চা চামচ লেবুর রস
চার-পাঁচটি কাঁচা লঙ্কা
প্রণালি
ডাবের মুখ বেশ খানিকটা গভীর করে কেটে জল বের করে নিন। শাঁস কুরিয়ে ভালো করে ব্লেন্ড করুন। অল্প একটু নুন দিয়ে চিংড়ি মেখে আধাঘণ্টা রেখে দিন। প্যানে তেল গরম করুন। এতে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এতে একে একে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিন। কিছুক্ষণ পর ডাবের শাঁসের পেস্ট আর চিংড়ি দিয়ে রান্না করুন। সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিন। এবার ডাবের ভেতর মসলাসহ চিংড়ি ঢেলে ময়দার খামির দিয়ে মুখ বন্ধ করে দিন। প্রি-হিটেড ওভেনে ২৫০ ডিগ্রি ফারেনহাইটে ১৫ মিনিট বেক করুন। অথবা গ্যাস বা কয়লার উনোনে ডাবটি আধ ঘণ্টা ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিন। সবশেষে ডাব থেকে মাছ বের করে পছন্দমতো গার্নিশ করে পরিবেশন করুন মজাদার ডাব চিংড়ি।

Post a Comment