হাতির হামলায় জখম এক মহিলা
দি নিউজ লায়নঃ রবিবার দুপুরে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর তুঙ্গাধুয়া এলাকার জঙ্গলে । হাতির হামলায় যখন মহিলার নাম ঊষা রানী মাহাতো, তার বয়স প্রায় ৫০ বছর। তার বাড়ি সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে রবিবার দুপুরে স্থানীয় জঙ্গলে শুকনো কাঠ কুড়াতে গিয়ে ছিলেন ঊষা রানী মাহাতো ।
সেই সময় ওই জঙ্গলে ভিতরে থাকা একটি দাঁতাল হাতি আচমকা এসে তাকে শুঁড় দিয়ে আজকে ছুড়ে ফেলে দেয় । তার বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জঙ্গলে ছুটে যায়।তাকে আশংকা জনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে সাঁকরাইল ব্লক এর ভাঙাগড়গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তার অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানিয়েছে।
ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে জঙ্গলে থাকা হাতিরদল তাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। হাতির দল মাঝেমধ্যে মাঠে গিয়ে যেমন ফসলের ক্ষতি করছে, তেমনি লোকালয়ে ঢুকে ঘরবাড়ির ক্ষতি করছে। যার ফলে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment