পুরুলিয়ায় বনমহোৎসবে বৃক্ষরোপণ জঙ্গল পরিচ্ছন্নতায় জোর - The News Lion

পুরুলিয়ায় বনমহোৎসবে বৃক্ষরোপণ জঙ্গল পরিচ্ছন্নতায় জোর

 


দি নিউজ লায়নঃ   পুরুলিয়া জেলা  জুড়ে শুরু হয়েছে বনমহোৎসব। পরিবেশ বাঁচাতে জেলা জুড়ে গাছ লাগানোতেই জোর দিয়েছে বনদপ্তর। এবার জঙ্গল দূষণ কমাতে অভিনব উদ্যোগ নিল বন দপ্তর। বিভিন্ন সময়ে জঙ্গলের ভিতরে যত্রতত্র প্লাস্টিক ফেলে দেওয়া হয়। তাতে বাধা পাচ্ছে গাছের বৃদ্ধি। তাই  জঙ্গল থেকে প্লাস্টিক কুড়িয়ে দফতরে নিয়ে এলে তার মূল্য সহ গাছের চারা তুলে দেওয়া হবে। 


রবিবার দুপুরে কংসাবতী দক্ষিন বন বিভাগের একটি অনুষ্ঠান থেকে এই কথায় জানালেন মুখ্য বনপাল (দক্ষিন পশ্চিম চক্র) মানস রঞ্জন ভট্ট। পাশাপাশি এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে যৌথ বনপরিচালন কমিটির হাতে আমলকি গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন ফলের গাছও লাগানো হয়। এদিন অনুষ্ঠানে মুখ্য বনপাল ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত রাষ্টমন্ত্রী সন্ধ্যারানী টুডু, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন, ডিএফও (কংসাবতী দক্ষিন) অর্নব সেনগুপ্ত, অসিতাভ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।  


এদিন অনুষ্ঠান থেকে যৌথ পরিচালন কমিটির হাতে এদিন অনুষ্ঠান থেকে মূখ্য বনপাল বলেন, প্লাসটিক আমাদের পরিবেশকে ধংস করছে। প্রকৃতির সৃষ্টির সময়ে বাধা হয়ে দাড়ায়। তাই যত্র তত্র প্লাসটিক কুড়িয়ে আমাদের রেঞ্জ অফিসে নিয়ে আসুন। এক কেজি প্লাসটিক আনলে তার মুল্য হিসাবে পঞ্চাশ টাকা ও সঙ্গে গাছের চারা তুলে দেওয়া হবে।


এদিন অনুষ্ঠান থেকে তিনি আরো বলেন, আমাদের কর্মীরা আপনাদের কাছাকাছি রয়েছে। প্রকৃতি ধংস হওয়ার ফলে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে। গাছকে আপনারা বাচিয়ে রাখুন। গাছ না বাচিয়ে রাখলে এক সময় অক্সিজেনের অভাব দেখাও দিতে পারে। তাই সবাই মিলিত হয়ে প্রকৃতিকে রক্ষা করা দরকার। এদিন তিনি বলেন, অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট, বান্দোয়ান পুরুলিয়ার গর্ব। আপনারাই পরিবেশ বাচিয়ে রেখেছেন। এখানেও নর্থ বেঙ্গলের মতো অনুভুতি রয়েছে।                

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.