ফের হ্যাক হতে পারে দেশের প্রভাবশালীদের ফোন নম্বর - The News Lion

ফের হ্যাক হতে পারে দেশের প্রভাবশালীদের ফোন নম্বর

 


দি নিউজ লায়নঃ   ফের হ্যাক হতে পারত দেশের প্রভাবশালীদের ফোন নম্বর। আন্তর্জাতিক মিডিয়া সংস্থা গোষ্ঠীর এক রিপোর্টে এমন দাবি করা হচ্ছে ৷ তাদের মতে দু'জন মন্ত্রী, চল্লিশ জনেরও বেশি সাংবাদিক, তিন বিরোধী নেতা এবং একজন বিচারক-সহ দেশের 300টিরও বেশি মোবাইল ফোন নম্বর হ্যাক করার চেষ্টা করা হয়েছিল ৷ 


রিপোর্টে দাবি করা হচ্ছে, 40 জন সাংবাদিক, তিন বিরোধী নেতা, এক সাংবিধানিক আধিকারিক, মোদি সরকারের দু'জন মন্ত্রী এবং নিরাপত্তা সংস্থাগুলির বর্তমান ও প্রাক্তন আধিকারিকদের ফোন নম্বরে নজরদারি চালানো হচ্ছিল ৷ এছাড়াও এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন শিল্পপতি এবং বিচারক ৷  আন্তর্জাতিক একটি মিডিয়া সংস্থা গোষ্ঠীর রিপোর্টে রবিবার বলা হয়েছে, শুধু সরকারি সংস্থাগুলির কাছে বিক্রি হওয়া ইজ়রায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে এই ফোন নম্বরগুলি হ্যাক করার সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ 


অবশ্য সরকারি তরফে এমন কোনও প্রকার নজরদারির কথা অস্বীকার করা হয়েছে ৷ বলা হয়েছে, এই রিপোর্টে যথেষ্ট তথ্য প্রমাণ নেই ৷ পাশাপাশি, দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় ভারতীয় গণতন্ত্রে ৷ রিপোর্টটি নাকচ করা হয় সরকারি তরফে ৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.