কাশ্মীরের একটি স্কুল পুনর্নির্মাণের জন্য এক কোটি টাকা দিলেন অক্ষয় কুমার
দি নিউজ লায়নঃ সমাজকল্যাণে সহযোগিতার হাত প্রশস্ত করেই চলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। বন্যা থেকে কোভিড মহামারি—মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় এ অভিনেতাকে। এবার আর একটি উদাহরণ যুক্ত করলেন। সূত্রের খবর, সম্প্রতি কাশ্মীরের একটি স্কুলভবন পুনর্নির্মাণের জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।
গত ১৭ জুন জম্মু ও কাশ্মীরে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যদের সঙ্গে দিনভর সময় কাটান অক্ষয় কুমার। সেই স্মরণীয় সফরের ছবি সামাজিক পাতায় শেয়ার করেছিলেন এ অভিনেতা। ২৭ জুলাই টুইটারে বিএসএফ জানায়, অক্ষয় কুমার একটি স্কুলে এক কোটি টাকা অনুদান দিয়েছেন।

Post a Comment