কেন রাতের কোনো পার্টিতে থাকেন না অক্ষয় কুমার - The News Lion

কেন রাতের কোনো পার্টিতে থাকেন না অক্ষয় কুমার

 


দি নিউজ লায়নঃ   বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্বাস্থ্যসচেতন তারকা হিসেবেও বিশেষ পরিচিত রয়েছে। সাধারণত রাত নয়টার মধ্যে ঘুমিয়ে আবার ভোর চারটায় ঘুম থেকে ওঠেন এই অভিনেতা।   বলিউডের প্রায় সব তারকাকে বিভিন্ন পার্টিতে দেখা গেলেও সেদিক থেকে ব্যতিক্রম অক্ষয়। বিশেষ করে রাতের পার্টিগুলোতে তিনি হাজির হন না। এ নিয়ে ভক্তদের মনেও নানা কৌতূহল রয়েছে।  


 ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হলে এ নিয়ে অক্ষয়কে প্রশ্ন করা হয়। সঞ্চালক কপিল শর্মা জানতে চান, ‘গুঞ্জন আছে, আপনি বলিউড পার্টিতে যান না কারণ আপনাকেও পরবর্তী সময়ে পার্টির আয়োজন করতে হবে, আর আপনি এটি চান না- কথাটি সত্য না মিথ্যা?’ প্রশ্ন শুনে অক্ষয় হেসে বলেন, ‘এটি সত্য।’   এর আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বলিউডে ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি ঘুমাতে এবং সকালের সূর্য দেখতে- দুটোই পছন্দ করি। আমাকে যারা পার্টিতে আমন্ত্রণ করেন ভালো করেই জানেন, আমি আগেই চলে আসব। কারণ আমাকে ঘুমাতে হবে। আর আমি রাতের শিফট মোটেও পছন্দ করি না।’  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.