স্বামীর সামনে স্ত্রী কে তুলে নিয়ে গেল বাঘ
দি নিউজ লায়ন; শনিবার সকাল ১১ টা নাগাদ প্রত্যন্ত সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলের কাপূরা নদীর খাড়ি এলাকায় স্বামীর সামনে মৎস্যজীবী স্ত্রীকে তুলে নিয়ে গেলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। নিখোঁজ মহিলা মৎস্যজীবী সবিতা সরকার(৪৫)।
প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের রজতজুবলি গ্রামের বাসিন্দা মৎস্যজীবী নিরাপদ সরকার।ওই মৎস্যজীবী তার স্ত্রী সবিতা সরকার ও প্রতিবেশী এক মৎস্যজীবী কে নিয়ে শনিবার ভোরে সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলের কাপূরা নদীর খাড়িতে গিয়েছিলেন কাঁকড়া ধরার জন্য।নদীখাড়িতে নৌকা রেখে আপনমনে কাঁকড়া ধরছিলেন।সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।
সবিতা সরকার কে টার্গেট করতে থাকে।সকলের অলক্ষ্যে বাঘ আচমকা ঝাঁপিয়ে পড়ে ওই মহিলা মৎস্যজীবীর উপরে।টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।স্ত্রীকে বাঘে আক্রমণ করছে দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় নিরাপদ।স্ত্রী কে উদ্ধার করতে নিরাপদ ও তার সঙ্গী কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের সাথে তুমুল লড়াই করে। দীর্ঘ প্রায় মিনিট ত্রিশ লড়াই করেও বাঘের আক্রমণের কাছে হার মানতে হয় দুই সঙ্গীকে।
বাঘের সেই ভয়ঙ্কর হুঙ্কার আর আক্রমনের রুদ্র মূর্তির সামনে অসহায় হয়ে অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে আসে দুই সঙ্গী। অবশেষে বাঘ শিকার কে ঘাড়ে করে তুলে নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।বন দফতর জানান অবৈধ ভাবে চোরা পথে ঢুকে নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরছিল।আর তখনই বাঘের আক্রমণে নিখোঁজ হয় ওই মহিলা মৎস্যজীবী।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment