জ্বালানির মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ - The News Lion

জ্বালানির মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ

 


দি নিউজ লায়ন;  পেট্রোল -ডিজেলে সহ রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে  বর্ধমান শহরের বিধায়ক খোকন দাস এদিন বর্ধমান স্টেশন থেকে অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বাইসাইকেল চালিয়ে কার্জনগেটের সামনে আসেন। সেখানে দুদিন ধরে চলা অবস্থান বিক্ষোভে অংশ নেন।  অন্যদিকে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বাইককে গরুর গাড়িতে চাপিয়ে মিছিল করেন।


 এদিন মিছিলটি ভাতার বাজার পরিক্রমা করে। মেমারিতে আস্ত একটা চারা চাকা গাড়িকে দড়ি করে টেনে পেট্টোল পাম্পের দিকে নিয়ে যাওয়া হয়। এছাড়াও এদিন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।যুব জেলা সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যরা এদিন দুপুরে বর্ধমান শহরের মুচিপাড়ায় পেট্রল পাম্পের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.