রাজ্য সরকারের উদ্যোগ পালিত হল বিশ্ব ম্যানগ্রোভ দিবস - The News Lion

রাজ্য সরকারের উদ্যোগ পালিত হল বিশ্ব ম্যানগ্রোভ দিবস

 


দি নিউজ লায়নঃ  সোমবার রাজ্য সরকারের উদ্যোগ পালিত হল বিশ্ব ম্যানগ্রোভ দিবস। আমফান এবং ইয়াসের জেরে সুন্দরবন জুড়ে ব্যাপক হারে ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে গিয়েছিল।রাজ্যের  মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ক্ষয় পূরণে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও উপকূল এলাকায় চারা গাছ রোপণ শুরু হয়ে গিয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দবন সংলগ্ন এলাকায় ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।


বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষেও এদিন ব্যাপক পরিমাণে গাছ লাগালোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসনে এবং বন দফতর।জেলার ৯টি ব্লকে এদিন ম্যানগ্রোভ দিবসের আয়োজন করা হয়।নামখানা ব্লকের হেনরি আইল্যান্ডে অনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণের সূচনা করেন জেলা শাসক পি উলগানাথন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,জেলা বনাধিকারিক মিলন মন্ডল প্রমুখ। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একেকটি করে সুন্দরী গাছের চারা৷


এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ১০টি ব্লকের ৭৩টি গ্রামপঞ্চায়েতে আগামী ১৫ দিন ধরে চলবে বৃক্ষ রোপণ।আর এই কদিনের মধ্যে সুন্দরবন জুড়ে ১০ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন নামখানা সহ ক্যানিং-১ ও ২,সাগর, কাকদ্বীপ, কুলতলি সহ বিভিন্ন ব্লক গুলিতে যথাযথ ভাবে পালিত হচ্ছে ম্যানগ্রোভ দিবস।


রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনের জুড়ে চলছে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি।জেলা শাসক পি উলগানাথন জানান আমফান ও ইয়াসের পর সুন্দরবনের সবুজ ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যানগ্রোভ দিবস উপলক্ষে  সুন্দরবন জুড়ে প্রচুর গাছ লাগানো হচ্ছে। এই গাছ লাগানোর মাধ্যমে ১০০ দিনের কাজের আওতায় স্থানীয়দের কর্মসংস্থানও নিশ্চিত করা হচ্ছে।

--

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.