ভাজপার সবথেকে বড় ভাঙন মাথাভাঙ্গায়
দি নিউজ লায়নঃ বিধানসভা ভোটের পর থেকে ভাজপা ছেড়ে তৃণমূলে যত যোগদান হয়েছে তার মধ্যে সব থেকে বড় যোগদান পর্ব হল সোমবার। সোমবার মাথাভাঙ্গা বিধানসভা এলাকায় কুরশা মারি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কুশা মারি অঞ্চল কমিটির তৃণমূল নেতা আবু তালেব আজাদ এর তত্ত্বাবধানে দেড় হাজার পরিবারের সদস্যদের হাতে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক গিরীন্দ্রনাথ বর্মন, মহেন্দ্র নাথ বর্মন লক্ষপতি প্রামানিক সহ আরো অনেকে। হঠাৎ করে এই ধরনের এত বড় যোগদান পর্ব কোচবিহারে হয়নি বলে দাবী তৃণমূল কংগ্রেসের। আবু তালেব আজাদ বলেন, দীর্ঘদিন থেকেই অঞ্চল থেকে বিজেপির কর্মী-সমর্থকেরা বিজেপির দাঁড়া অবহেলিত বঞ্চিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিল। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে রুহুল কংগ্রেসের যুক্ত করানো হয়েছে।
এদিন যোগদান করেন নয় নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি চন্দন রায়, সহ-সভাপতি নারায়ন ডাকুয়া, তপশিলি জাতি মোর্চা সভাপতি রতন অধিকারী, সিটিসেলের কাঞ্চন বর্মন সহ অন্যান্যরা। জেলা সভাপতি পার্থ প্রতিম রায় দাবি করে বলেন, এত বড় যোগদান বিজেপিকে অবশ্যই চিন্তায় ফেলেছে। সাধারণ মানুষ বুঝে গিয়েছে বিজেপি ধাপ্পাবাজির দল। তারা মানুষের উপকার তো দূরের কথা সাধারণ মানুষকে নিয়ে চিন্তাভাবনা পর্যন্ত করেন না। যারা এতদিন বিজেপির হয়ে এলাকায় কাজ করেছে পতাকা করেছে তারা বঞ্চিত অবহেলিত। তাই মা মাটি মানুষের ছত্রছায়ায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতীক হিসেবে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হলো।

Post a Comment