মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রীর - The News Lion

মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রীর

 


দি নিউজ লায়ন;   মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রীর। হাড়োয়া ব্লকের গোপালপুর পুকুড়িয়া এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম রাজশ্রী বিশ্বাস (১৫)।  পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মায়ের সঙ্গে মোবাইল নিয়ে ঝামেলা চলছিল  ছাত্রীটির। লকডাউনে বন্ধ হয়েছে স্কুল। কিন্তু মেয়ে সারাদিন মোবাইল হাতে অনলাইনে থাকায় তার প্রতিবাদ করেছিলেন মা। 


এরপরই মায়ের সঙ্গে মনোমানিল্যর সূত্রপাত। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এর আগে মোবাইল নিয়ে ঝামেলায় রাজশ্রী মামার বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু সোমবার ঝামেলার জেরে মেয়ের মোবাইল ভেঙে ফেলেন মা। এরপরই চুপ হন রাজশ্রী। 


কিন্তু মনের মধ্যে জমাতে থাকেন একরাশ অভিমান। এরপরই ঘরের দরজা বন্ধ করে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার সন্ধ্যের সময় হাড়োয়া থানার পুলিস গিয়ে ছাত্রীকে উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসকরা ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.