কলার ভেলা ভাসানোর আগে সাপে কাটা নাবালিকার দেহ উদ্ধার করল পুলিশ - The News Lion

কলার ভেলা ভাসানোর আগে সাপে কাটা নাবালিকার দেহ উদ্ধার করল পুলিশ

 


দি নিউজ লায়নঃ সুন্দরবনের আনাচে কানাচে এখন বহন করে চলেছে কু-সংস্কার।এই ডিজিটাল সময়ে এক বিংশ শতাব্দে আজও মানুষের বিশ্বাস সাপে কাটা দেহকে কলার ভেলায় ভাসিয়ে দিলে হয়ত আবার বেঁচে ফিরে আসতে পারে।আর এই বিশ্বাস আজ তাড়া করে বেড়াচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়।তেমন এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার গদখালির মজিদবাটী এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে মজিদবাটী এলাকার বাসিন্দা  বছর সাতেকের নাবালিকা সঙ্গীতা নস্কর।প্রতিদিনের মতন শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে।আর রাত বাড়ার সাথে সাথে হঠাৎই নাবালিকার  শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।তখন নাবালিকা পরিবারের সদস্যদের জানাতে থাকে তাকে কিছু কামড়িয়েছে।আর কথা শুনে পরিবারের সদস্যরা তড়িঘড়ি নাবালিকা কে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।এরপর সেখানে ডাক্তাররা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন।


এরপর পরিবারের লোকজন মৃত দেহটিকে নিয়ে চলে আসে বাড়িতে।শনিবার বাড়িতে  এক কুসংস্কার এর নিয়মাবলী চাঁদরে মুড়ে ফেলে তাকে কলার ভেলায় ভাসানোর চেষ্টা করে।আর এই খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যদের বুঝিয়ে সুজিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়।পুলিশ জানান এক সাপে কাটা নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে।মৃতের পরিবারের সদস্যরা না বুঝে কলার ভেলায় ভাসানোর চেষ্টা করছিল।মৃতের পরিবারের সদস্যদের বুঝিয়ে সুজিয়ে দেহটি উদ্ধার করা হয়।পাশাপাশি এই সব বিষয় সাধারণ মানুষজন কে সচেতন করে তোলা হচ্ছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.