দশ মিনিটের ব্যবধানে কোভিশিল্ডের দুটি ডোজ দেওয়া অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা - The News Lion

দশ মিনিটের ব্যবধানে কোভিশিল্ডের দুটি ডোজ দেওয়া অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা

 


দি নিউজ লায়নঃ দশ মিনিটের ব্যবধানে এক মহিলাকে কোভিশিল্ডের দুটি ডোজ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন মহিলা । শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকা নিতে গেলে স্থানীয় রাজমাধপুর গ্রামের গৃহবধূ মন্দিরা পাল কে দশ মিনিটের ব্যবধানে কোভিশিল্ডের দুটি ডোজ দেওয়া হয় বলে অভিযোগ । 


মন্দিরা পাল এর দাবি টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান সম্পর্কে তাঁর সম্যক ধারণা না থাকায় তিনি দ্বিতীয় ডোজ দেওয়ার সময় বাধা দেননি । শুক্রবার টিকা নেওয়ার পর মন্দিরা পালকে পখন্না স্বাস্থ্যকেন্দ্রে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । পরে ওই গৃহবধূর শরীরে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ।  শুক্রবার রাতেই মন্দিরা পাল এর অভিযোগ সামনে আসতে নড়চড়ে বসে স্বাস্থ্য দফতর । গতা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয় ।


 এদিকে শুক্রবার রাতের দিকে আচমকাই মহিলার শরীরে সমস্যা দেখা দিতে শুরু করে । মন্দিরা পাল এর দাবি, শনিবার ভোরের দিকে জ্বর আসে  সঙ্গে বমি ভাব দেখা দেয় । মন্দিরা পাল অসুস্থ বোধ করায় দ্রুত স্থানীয় তৃনমূল বিধায়ক আলোক মুখোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেন পরিবারের লোকজন । এরপর বিধায়কের উদ্যোগেই মন্দিরা পালকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এনে ভর্তি করেন তাঁর পরিবার । বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন মন্দিরা পালের শারীরিক অবস্থা স্থিতিশীল । তা সত্বেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.