গোপীবল্লভপুরে বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অধীন বেলিয়াবেড়া থানার উদ্যোগে গঙ্গাবাঁধ এলাকায় রাস্তার দুই দিকে চারা গাছ রোপন করার মধ্য দিয়ে পালিত হল বনমহোৎসব।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ১৪ জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত বনমহোৎসব কর্মসূচি পালন করার কথা ঘোষণা করেছে। তাই বনমহোৎসব উপলক্ষে বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলিয়াবেড়া থানার গঙ্গা বাঁধ এলাকায় রাস্তার দু'ধারে চারা গাছ লাগিয়ে চারিপাশ ঘিরে দেওয়া হয়। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি বলেন করোনা পরিস্থিতির জন্য আমরা অক্সিজেনের অভাব বোধ করছি। তাই নিজেদের পরিবেশকে সঠিক রাখার জন্য বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। বেশি গাছ লাগালে অক্সিজেনের অভাব থেকে আমরা মুক্ত হব ।তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ।তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে ফাঁকা জায়গায় গাছ লাগানোর জন্য আহ্বান জানান।
সেই সঙ্গে তিনি লাগানো চারাগাছ গুলিকে বড় করে তোলার জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান । তিনি বলেন যেভাবে একটি ছোট্ট ছেলেকে বড় করে তোলার জন্য তার বাবা ও মা যত্ন করে। তেমনি এই চারা গাছ টিকে বড় করে তোলার জন্য এর পরিচর্যা করা দরকার ।তাহলেই চারাগাছটি আগামী দিনে বড় হয়ে উঠবে। সেই সঙ্গে তিনি বেলিয়াবেড়া থানা এলাকাকে সবুজায়ন করার জন্য সকলকে চারা গাছ লাগানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment