শহীদ স্মৃতিচারণে তৃণমূলের সবস্তরের নেতা কর্মীরা - The News Lion

শহীদ স্মৃতিচারণে তৃণমূলের সবস্তরের নেতা কর্মীরা


দি নিউজ লায়নঃ    দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান, শহীদের স্মৃতিচারণ, বৃক্ষরোপণ, রক্তদান শিবিরের পাশাপাশি দলনেত্রীর ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে বুধবার হাওড়া গ্রামীণ জেলার সব জায়গায় শহীদ দিবস পালন করল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস। এদিন জেলার প্রায় ২৩০০ বুথে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। এদিন সকাল ৯ টা থেকে প্রতিটি বুথে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। পরে বেলা ২ টোর সময় একাধিক জায়গায় এল ই ডি স্ক্রিনের মাধ্যমে দলনেত্রীর বক্তব্য সম্প্রচারের ব্যাবস্থা করা হয়।


এদিন দুপুরে উলুবেড়িয়া লকগেটে দলনেত্রীর বক্তব্য শোনানোর ব্যাবস্থা করা হয়। এদিন দলনেত্রীর বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের দুই কোঅডিনেটর  বাগনানের বিধায়ক অরুণাভ সেন, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা।


এদিন মন্ত্রী পুলক রায় জানান ১৩ জন শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা দিনটা পালন করে থাকি। করোনা পরিস্থিতির কারণে এই বছরেও ধর্মতলায় অনুষ্ঠান না হওয়ায় ভার্চুয়ালি অনুষ্ঠান হচ্ছে। অন্যদিকে বিজেপির শহীদ দিবসকে কটাক্ষ করে মন্ত্রী পুলক রায় জানান বিজেপির এটা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.