"সারা দেশ দিদিকে দিল্লীতে দেখতে চাইছে""-মলয় ঘটক
দি নিউজ লায়নঃ দলীয় শহীদ দিবসে ভার্চুয়ালি সভায় সুপ্রিমো মমতা বন্দোপধ্যায়ের বক্তব্য শোনার জন্য দুর্গাপুরের ভিড়িঙ্গিতে দলের কেন্দ্রীয় কার্য্যালয়ে পশ্চিম বর্ধমানের শাসকদলের সমস্ত প্রথম সারির নেতা-নেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক।
দলনেত্রীর ভার্চুয়াল বক্তব্য শোনার পরে মন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের জানালেন,"" দিদি যে দিশা দেখালেন তা এই জেলার বুথে বুথে পৌঁছে দেব।২৪ এ লোকসভা নির্বাচনে যাতে এই জেলার বিজেপির কোনও জায়গা না থাকে তা নিশ্চিত করতে হবে।গোটে দেশ দিদিকে দিল্লীতে দেখতে চাইছে।

Post a Comment