বাঁকুড়াতেও পালিত হল তৃনমূলের শহিদ দিবস - The News Lion

বাঁকুড়াতেও পালিত হল তৃনমূলের শহিদ দিবস

 


দি নিউজ লায়নঃ  সারা রাজ্যের পাশাপাশি আজ বাঁকুড়া জেলার সর্বত্র পালিত হল  তৃনমূলের শহিদ দিবস। এদিন সকালে জেলার প্রতিটি তৃনমূল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহিদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। শুধু দলীয় কার্যালয়েই নয় জেলার প্রতিটি গ্রামেই তৃনমূলের নেতা,  কর্মী ও সমর্থকরা শহিদ বেদীতে মালা ও ফুল দিয়ে এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


 প্রতিটি গ্রামেই এদিন মূখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এলইডি টিভির আয়োজন করা হয়েছিল। বহু জায়গায় লাগানো হয়েছিলে জায়েন্ট স্ক্রিন। বাঁকুড়ার মাচানতলায় এদিন দলের পক্ষ থেকে জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানটির আয়োজন হয়। বিশালাকার জায়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন জেলার নেতা কর্মীরা।


 এদিন মাচানতলায় শহিদ দিবসের ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য হাজির ছিলেন তৃনমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃনমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও বাঁকুড়া জেলা থেকে সদ্য নির্বাচিত তৃনমূলের চার বিধায়ক। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় মাঝে মধ্যেই হাততালিতে ফেটে পড়তে দেখা যায় উপস্থিত তৃনমূল,  নেতা, কর্মী ও সমর্থকদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.