দলেদলে বিজেপি থেকে তৃণমূলে যোগ - The News Lion

দলেদলে বিজেপি থেকে তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ এখন কোনদিনই  ফাকা থাকছেনা, ভাজপা দল তাসের ঘরের মতন ভাঙছে।আজ শহীদ দিবসের দিনে শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল  সভাতে বাবলা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান তৃণমূলে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণেএকুশে জুলাই গত দু'বছর ধরে পালিত হচ্ছে ভার্চুয়াল ভাবেই। সেই মতন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস এ ফুলিয়া পাড়ায় আয়োজন করেছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠান দেখার এবং শোনার। 


আর সেখানেই শহীদ স্মরণে, মাল্যদান করতে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ,সহ-সভাপতি দীপক বসু জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায় সহ জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র এবং যুবক নেতৃত্ব , সেই সভাতেই  গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা বাবলা পঞ্চায়েতের 55 নম্বর বুথ সদস্যা ভগবতী রাজোয়ার  নেতৃত্বর হাত থেকে তৃণমূল পতাকা নিয়ে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যা এবং তার সংসদ এলাকায় বহু বিজেপি কর্মী সমর্থক।


এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্যের স্বামী, মৃত্যুঞ্জয় রাজোয়ার বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে একজন বিজেপির কর্মী হিসেবে সাধারণ মানুষের কাছে কোন জবাব দিতে পারছিলাম না । প্রায় দেড় বছর ধরে করণা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং তার দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করা দেখে অনুপ্রাণিত হয়ে, বাবলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিরঞ্জন দাসের সাথে যোগাযোগের মাধ্যমে আজকে যোগদান।


এ প্রসঙ্গে ব্লক এ তৃণমূল কংগ্রেস সভাপতি, নিমাই বিশ্বাস জানান কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি তৈরি করছে তাতে বীতশ্রদ্ধ বিজেপির অনেক নেতৃত্ব জনপ্রতিনিধি আগামীতে তারা সকলেই হাজির হবে তৃণমূল পতাকা তলে এলাম।অন্যদিকে আজ নদীয়ার চাকদহে বিজেপি থেকে  তৃণমূলে যোগদান করলেন  500 জন। নদিয়ার তৃণমূল কংগ্রেসের  রানাঘাট সাংগঠনিক জেলার উদ‍্যোগে চাকদহ সম্প্রতি মঞ্চে এবং রাস্তার মোড়ে মোড়ে বড় বড় জাইক্রিন লাগিয়ে ২১শে জুলাই- এর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা শোনানোর আয়োজন করেছিলো রানাঘাট সাংগঠনিক জেলার যুব সভাপতি শুভংকর সিংহ। 


পাশাপাশি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করা হয়েছিল। আর এই দিনই বিজেপি  দল ছেড়ে প্রায় 500 মানুষ তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসে যোগদান কারীরা বলেন আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম।ওই দলে থেকে শুধুই রাজ্যের সমালোচনা কাজের কাজ কিছু নেই।সাধারণ মানুষের পাশে থেকে আমাদের মুখ্যমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা কোনদিনই কেউ পারবে না ।পেট্রোলডিজেলের মূল্যবৃদ্ধি পাশাপাশি সাধারণ মানুষ থেকে দরিদ্র মানুষ আজ দিশেহারা ।তাদের দিকে নজর নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.