শহীদ দিবসের সকালে ভাজপা ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

শহীদ দিবসের সকালে ভাজপা ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ শহীদ দিবসের সকালে ভাজপা ছেড়ে শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার দাপুটে তৃণমূল নেতা অখিল গিরি। সারা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের তালগাছাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের পক্ষ থেকে বোধড়া গ্রামের শহীদ দিবস পালন করেন তৃণমূল কর্মী সমর্থকরা।


সেই অনুষ্ঠানেই বিজেপি কর্মী সমর্থকেরা যোগদান করলেন শাসক দলে। শহীদ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন। এই শিবিরের উদ্বোধন করেন রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী অখিল গিরি। রক্তদান শিবিরে মহিলা সহ শতাধিক রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্ক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর পঞ্চায়েত সমিতি সভাপতি শম্পা মহাপাত্র, সহ সভাপতি নিতাই চরণ সার ও তালগাছাড়ি পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা।


অপরদিকে বুধবার তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে রামনগর যুব তৃনমূলের পক্ষ থেকে ভার্চুয়াল সভা শোনানোর জন্য একটি ইলেকট্রনিক জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানেই বসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পক্ষ থেকে যুব তৃণমূল পক্ষ থেকে একটি বড়ো মাপের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন এলাকায় কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.