ঈদের দিনে সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দিলেন আবু আজাদ
দি নিউজ লায়নঃ ঈদের দিনে সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দিলেন আবু আজাদ। গাছই আবু আজাদের প্রিয়। তাই ঈদের দিনে সবাই যখন নিজের মতো করে দিনটি কাটাতে ব্যাস্ত তখন আবু আজাদ এদিন সকাল থেকে দুয়ারের গাছ কর্মসূচিতে ব্যাস্ত। তার একটাই লক্ষ্য দূষণ মুক্ত পরিবেশ। সেই লক্ষ্য নিয়েই ঈদের দিনে গাছের চারা বিতরণ। আবু আজাদের কথায়, এমনি সারা বছরই আমি গাছ নিয়ে নানান কর্মসূচি পালন করি।
চলতি মাসে ৮ তারিখে বর্ধমানে গাছের চারা বিলি করেছি। মেয়ের জন্মদিনেও মানুষের হাতে গাছের চারা দি। ঈদের দিনে নিজের গ্রাম ভাতার থানার পানুয়া গ্রামে এসে যারা গাছ নিতে চান তাদের গাছের চার দিচ্ছি। আমার একটাই কথা দূষণ মুক্ত পৃথিবী গড়তে হবে। তাই প্লাস্টিক বর্জনের প্রচারের পাশাপাশি ধারাবাহিক ভাবে গাছের চারা বিলি করে যাচ্ছি। এদিন প্রায় ১০০ জন মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনেকেই ৫ থেকে ৬ টি করে গাছের চারা নিয়ে গেছেন। এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে।

Post a Comment