আমডাঙ্গায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

আমডাঙ্গায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ আমডাঙ্গায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার  সকালেই একটা নেশার ঠেক থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়।  ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার আওয়ালসিদ্দি সংলগ্ন হিসাবি গ্রামের বাশবাগানে।পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম হায়াত আলি সরদার(২৮)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃত যুবকের গলায় ক্ষতচিহ্ন রয়েছে।


পুলিশ জানিয়েছে,  হায়াত আলি সরদার নেশা করতেন।বুধবার রাতে  নেশার ঠেকে অন্যান্য নেশারুদের সাথে নেশার দ্রব্য নিয়ে গন্ডগোলের জেরেই ঘটনাটি ঘটেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ এই ঘটনায় আজগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে  হায়াত আলি সরদারের বাড়ি আমডাঙ্গার আদহাটা পঞ্চায়েতের হিসাবী গ্রামে।বুধবার রাত থেকেই সে নিখোজ ছিল।


রাতেই তার পরিবারের লোকজন খোজ করেন হায়াতের।এদিন ফের খোজাখুজি করতেই গ্রামের একটি বাশবাগানের ভিতর থেকে তার দেহ দেখতে পাওয়া যায়। পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক হায়াত আলি সরদারকে মৃত বলে ঘোষনা করেন।মৃতের পরিবারের পক্ষ থেকে আমডাঙ্গা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। মৃত যুবকের  পরিবারের অভিযোগের ভিত্তিতে আজগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.