বেআইনি মদের কারখানার খুলে পাচারের অভিযোগে গ্রেপ্তার বিশ্বজিৎ সরকার
দি নিউজ লায়নঃ বেআইনি মদের কারখানার খুলে পাচারের অভিযোগে গ্রেপ্তার বিশ্বজিৎ সরকার। বিহারের পুলিশের তরফে সোমবার শিলিগুড়ির পরিচিত মুখ বিশ্বজিৎ সরকারকে তার কলেজ পাড়ার আস্তানা থেকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। জানা গিয়েছে বহুদিন যাবত শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা বিশ্বজিতকে খুঁজেছিল বিহার পুলিশ। তার বিরুদ্ধে বেআইনিভাবে ফাঁসিদেওয়া এলাকায় মদের কারখানা খুলে সেই মদ বিহারে পাচারের অভিযোগ রয়েছে।
সোমবার রাতে তিন ভ্যান বিহার পুলিশ শিলিগুড়িতে হানা দেয়। শিলিগুড়ি থানার পুলিশের সহায়তায় শিলিগুড়ি কলেজ পাড়ার আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ইতিপূর্বেই বিশ্বজিৎ সরকারকে তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সাফ জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। তবে অভিযুক্ত বিধাননগর ফাঁসিদেওয়া এলাকার অত্যন্ত পরিচিত নেতা কাজল ঘোষের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সরাসরি শিলিগুড়ি থানা থেকে অভিযুক্তকে নিয়ে বিহারে পাড়ি দেয় বিহার পুলিশ।

Post a Comment