ডাকাত সন্দেহে গ্রেফতার ৫ - The News Lion

ডাকাত সন্দেহে গ্রেফতার ৫

 



দি নিউজ লায়নঃ  ডাকাত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শিবা তুড়ি, বাবাই দে, শেখ আকাশ, বাপ্পা পাত্র ও রবি নাগবংশী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার হালিপাড়ায় রবির বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান শহরের আলমগঞ্জ, কেশবগঞ্জচটি, তেলমারুইপাড়া ও ছোটনীলপুর এলাকায়।


 পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে আলমপুর রোডে পালিতপুরে একটি কারখানার কাছে বেশ কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই ৫ জনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৩০ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.