এক অঞ্জাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; বাসন্তী রাজ্য সড়কের পাশ থেকে এক অঞ্জাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ।বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভোজেরহাট খেলার মাঠের সামান্য দূরে ফুটপাথে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন গাড়ি চালকরা।তারাই খবর দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানায়।
পুলিশ দেহটি উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠায়।সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করেন।মৃত ব্যক্তির পরনে লুঙ্গি, সাদা রঙের জামা ছিল।ডান হাতে একটি তাবিজ বাধা ছিল।টাকা পয়সা বা অন্য কোন কাগজপত্র তাঁর কাছ থেকে উদ্ধার হয়নি।স্থানীয়রাও ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।পুলিশ পরিচয় জানার জন্য অন্যান্য থানার সঙ্গে যোগাযোগ করছে।

Post a Comment