ঝাড়গ্রাম পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে গিয়ে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কিন্তু ভ্যাকসিন নিতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাত দুটো থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে তাও সঠিক ভাবে জানানো হয়নি। কখনো বলা হচ্ছে ১০০ জনকে ,আবার কখনো বলা হচ্ছে ৮০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ফলে বুধবার ভ্যাকসিন নিতে আসা মানুষেরা চরম হয়রানির শিকার হতে হয়েছে বলে জানালেন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা।মানুষ রাত দুটো থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাতে বেশিরভাগ মানুষই ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
প্রতিদিন ভোর রাত থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়াচ্ছেন । কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন না। যার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অথচ ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য মাইকিং করে প্রচার করে আবেদন করা হচ্ছে ।আর সেই ভ্যাকসিন নিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।কিন্তু তার সদুত্তর দিতে পারেনি কেউ।ঝাড়গাম পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের সামনে যেভাবে মানুষের ভিড় বাড়ছে তাতে করোনার আতংক দেখা দিয়েছে।
মানা হয়নি সামাজিক দূরত্ব, মানা হয়নি স্বাস্থ্যবিধি, গাদাগাদি করে একসঙ্গে বহু মানুষ ভিড় জমিয়েছেন করোনার টিকা নেওয়ার জন্য ।কে ভ্যাকসিন পাবে, আর কে পাবে না তা নিয়ে চলছে নিজেদের মধ্যে আলোচনা। কিন্তু যদি প্রতিদিন এভাবে মানুষ ভ্যাকসিন নিতে এসে ঘুরে যায় তাহলে তাদের চলবে কি করে। তাই ভ্যাকসিন নিতে আসা মানুষেরা একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন ঝাড় গ্রাম পৌরসভার বিরুদ্ধে। তবে এই সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ঝাড়গ্রাম পৌরসভার সাধারণ বাসিন্দারা।

Post a Comment