প্রভাসের ভিত্ররে খবর ফাঁস করলেন কৃতি! - The News Lion

প্রভাসের ভিত্ররে খবর ফাঁস করলেন কৃতি!

 


দি নিউজ লায়নঃ   ২০১৪ সালে বলিউডে পা রেখেছিলেন কৃতি শ্যানন।  আর সাত বছরের মধ্যেই নিজের আসন পাকা করেছেন তিনি। চলচ্চিত্র পরিবার বা প্রভাবশালী কারও প্রীতি ছাড়াই সাফল্যের চূড়ায় উঠেছেন কঠিন পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে।   কৃতির হাতে রয়েছে ‘ভেদিয়া’, ‘বচ্চন পান্ডে’ ও ‘আদিপুরুষ’সহ বেশ কয়েকটি সিনেমা। ‘আদিপুরুষ’ সিনেমায় তিনি ‘বাহুবলি’ তারকা প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রথম বার। 


সম্প্রতি প্রভাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন কৃতি।  পৌরাণিক সিনেমা ‘আদিপুরুষ’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃতি শ্যানন। সেই সঙ্গে প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন। কৃতি বলেন, ‘প্রভাসের সঙ্গে কাজ করা খুব খুব মজার। আমি জানতাম, তিনি খুবই লাজুক এবং খুব একটা কথা বলেন না। বহু মানুষ আমাকে এ কথা বলেছে। 


কিন্তু আমি দেখেছি তিনি এর সম্পূর্ণ বিপরীত।’   প্রভাস সম্পর্কে কৃতি শ্যানন জানান, যখন তিনি কথা বলা শুরু করেছিলেন, তখন তাঁর ‘হাই’ বলাটা ছিল খুবই লাজুক ভঙ্গিতে। কিন্তু যখন সেটে যান এবং কথা বলা শুরু করেন, তখন খেয়াল করেন, প্রভাস মুখর প্রকৃতির। অতিমাত্রায় উল্লসিত ব্যক্তি তিনি। প্রভাস খাবার ভালোবাসেন আর কৃতিও খেতে ভালোবাসেন। এ দিক থেকে মিল রয়েছে তাঁদের। প্রভাসকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.