গঙ্গার ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতির উদ্যোগ মানিকচকে - The News Lion

গঙ্গার ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতির উদ্যোগ মানিকচকে

 


দি নিউজ লায়নঃ   মানিকচকে গঙ্গার ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতির উদ্যোগ নিল রাজ্য সরকার। আর সেই পরিস্থিতির তদারকি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার সকালে মানিকচক থানার গঙ্গা নদীর কোশিঘাট এলাকায় অস্থায়ী বাঁধ মেরামতির কাজের শুভ সূচনা করেন মন্ত্রী। মূলত ওই এলাকাটিতে গঙ্গার ভাঙ্গন বেশি করে হচ্ছে।


 বর্ষার মরশুম শুরু হতেই কোশিঘাট এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। তার ফলে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। সেই পরিস্থিতিতে তড়িঘড়ি সংশ্লিষ্ট ঘাটের ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করেছে সেচ দপ্তর।  প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে কোশিঘাটে পাড় মেরামতির কাজ শুরু করা হয়েছে বালির বস্তা , কাঠের গুড়ি সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে। 


আপাতত অস্থায়ীভাবে ভাঙ্গানের কাজ শুরু করেছে সেচ দপ্তর। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন , কোশিঘাটের গঙ্গার ভাঙন ঠেকাতে আপাতত অস্থায়ীভাবে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। বর্ষার মরশুম পেরিয়ে গেলে স্থায়ীভাবে কাজের জন্য ৯ কোটি টাকা খরচ করে গঙ্গা নদীর ঘাট এলাকায় পার মেরামতির কাজ করা হবে। 


ইতিমধ্যে এব্যাপারে রাজ্য সরকার সবুজ সংকেত দিয়ে ফেলেছে। রবিবার জেলা পুলিশ , প্রশাসন ও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে মানিকচকের কোশিঘাট এলাকায় পরিদর্শনে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেখানেই কোশিঘাটের পাড় মেরামতির কাজের শুভ সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন,  বর্ষার মরশুম শুরু হতেই এই এলাকায় ভাঙ্গন অল্পবিস্তর শুরু হয়েছে। ইতিমধ্যে ভুতনি থানা এলাকায় যে সব জায়গায় ভাঙ্গন হয়েছিল সেগুলি জায়গায় অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ করছে সেচ দপ্তর।  আপাতত মানিকচক থানার কোশিঘাট এলাকাতেও বালির বস্তা, কাঠের গুড়ি দিয়ে পার মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। বর্ষার মরশুম পেরিয়ে গেলে পরবর্তীতে স্থায়ীভাবে এই এলাকার নদীর পাড় মেরামতির কাজ করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.