হাঁসখালিতে পুকুর থেকে দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ নদীয়ার হাঁসখালীর সনাতনপুর আঁটির পাড়াইয়ে এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পরিবারের দাবি প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় কলাতলা বাজারে কম্পিউটার শিখতে যায় প্রশান্ত বিশ্বাস। রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরে। রাত ২ টো নাগাদ দাদার সঙ্গে বাজারে ফুল বেচতে যাবার কথা ছিল প্রশান্তর ।
ফুল বেচতে যাবার সময় তার দাদা ভাইকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখে বাড়ির সামনে পুকুরের পাড়ে বাইক পড়ে রয়েছে ! সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাবা মাকে ডাকে, ছুটে আসেন প্রতিবেশীরা । তারা দেখেন পুকুরে পড়ে রয়েছে দেহ । সঙ্গে সঙ্গে তারা জল থেকে মৃত দেহ তুলে আনেন । পরিবারের প্রধান বাবা শ্রীকান্তের দাবী আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । এরপর হাঁসখালি থানার খবর দেওয়া হয় । ঘটনাস্থলে হাঁসখালি থানার ওসিসহ বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়, মোটরসাইকেলটি উদ্ধারের সময় মোটরসাইকেলের নিচ থেকে একটি বড় সাইজের রক্তমাখা প্লাস্টিক পেপার পাওয়া যায়! তার ফলে পরিবারের আশঙ্কা আরো দৃঢ় হয় ।
এলাকাবাসীও ক্ষোভে ফেটে পড়েন! প্রতিবেশীদের দাবি এই গ্রামে প্রতিদিন সন্ধ্যা হলেই মদ ও জুয়ার আসর বসে প্রশাসন নীরব দর্শক ! কোন দিন আসেও না এই গ্রামে , একরাশ ক্ষোভ উগরে দেন এলাকাবাসী । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেয় । তাদের বক্তব্য আগে আসামি গ্রেফতার করা হোক। এর কিছুক্ষণ বাদে প্রশাসনিক সূত্রে তাদের আশ্বস্ত করা হয়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর গুরুত্ব দিয়ে দেখা হবে বিষয়টি।এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Post a Comment