তুষার মেহতাকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের
দি নিউজ লায়ন; তুষার মেহতাকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের তরফে ওই চিঠিতে সাক্ষর করেছেন ডেরেক ওব্রায়েন, সুখেন্দশেখর রায় ও মহুয়া মৈত্র।এদিনের চিঠিতে তৃণমূলের দাবি, নারদ মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। নারদ টেপে শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছে। অন্যদিকে, সারদা মামলায় সরাদার প্রধান সুদীপ্ত সেন শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এরকম এক মামলায় আইনজীবী হয়েও তুষার মেহতা কীভাবে মামলায় অভিযুক্তের সঙ্গে সাক্ষাত করেন? তৃণমূলের দাবি, নারদ ও সারদা মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী মামলাকে প্রভাবিত করার উদ্দেশেই সলিসিটার জেনারেলের সঙ্গে সাক্ষাত করেছেন বলে মনে হচ্ছে। ওই সাক্ষাতে তুষার মেহতার বিশ্বাসযোগ্যতার উপরেও প্রশ্ন তুলে দিচ্ছে। তাই সেই সন্দেহ দূর করার জন্য তুষার মেহতাকে অপসারণ করা হোক বলে দাবি জানায় তৃণমূল।
Post a Comment