মাদক খাইয়ে এক মহিলাকে গন ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি
দি নিউজ লায়নঃ জামবনি থানার পুলিশ দুই ব্যক্তি কে শুক্রবার কোলকাতা পুলিশের সহযগিতায় গ্রেপ্তার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে।এক মহিলাকে ভুল বুঝিয়ে ঝাড়গ্রাম জেলার জাম্বনীতে নিয়ে এসে মাদক খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ করে ওই দুই যুবক বলে অভিযোগ তাদের বাড়ি দক্ষিণ ২৪পরগনা মুকুন্দপুর এলাকায় । ধর্ষিতা ওই মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
২০১৮ সালে ওই ঘটনাটি ঘটে। ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় দেখে পুলিশকে খবর দেন গ্রামের মানুষ।ঘটনা স্থলে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার পর তার পরিবারের হাতে তুলে দেন।পরে ওই মহিলা ঝাড়গ্রাম আদালতে আবেদন করে ওই দুই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
আদালতের নির্দেশে জামবনি থানার পুলিশ মারধর,গণধর্ষনের মামলায় তদন্তে নেমে শুক্রবার দুই যুবক কে গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনার মুকুন্দ পুর এলাকা থেকে। শনিবার ধৃত দুই যুবককে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। জামবনি থানার পুলিশ ধৃত দুই যুবককে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত দুই যুবককে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জামবনি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

Post a Comment