ডায়াবেটিক রোগীর জন্য কিভাবে বানাবেন দুধসেমাই - The News Lion

ডায়াবেটিক রোগীর জন্য কিভাবে বানাবেন দুধসেমাই

 


দি নিউজ লায়নঃ

উপকরণ  

এক লিটার তরল দুধ  

আধ টেবিল চামচ ঘি 

এক প্যাকেট সেমাই  

৮-১০টি কিসমিস  

দুই টেবিল চামচ পেস্তা বাদামকুচি  

সামান্য পরিমাণ জাফরান  

পরিমাণমতো ডায়াবেটিক সুগার 


প্রণালি

 দুধের মাঝে দিয়ে দিন এলাচ দারচিনি। এবার মৃদু আঁচে জ্বাল দিন। জ্বাল দিয়ে দুধের পরিমাণ অর্ধেক করে নিতে হবে। দুধে ঘন সর পড়বে, সেই সর চামচ দিয়ে নেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। কিসমিস দিতে চাইলে সেটাও এই সময়ে যোগ করুন, তাতে কিসমিসগুলো দুধ শুষে নিয়ে ফুলে উঠবে। এবার কড়াইতে ঘি গরম করে তাতে সেমাই হাল্কা লাল করে ভেজে নিতে হবে। এবং দুধের মাঝে সেমাই ছেড়ে দিতে হবে আলতো করে। এখন নেড়ে নেড়ে ৩ থেকে ৪ মিনিট জ্বাল দিন সবশেষে ডায়াবেটিক সুগার দিয়ে নামিয়ে পেস্তা বাদামকুচি দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দুধসেমাই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.