ম্যাচ শেষে লিওনেল মেসি ও নেইমার কী কথা বলেছিলেন? - The News Lion

ম্যাচ শেষে লিওনেল মেসি ও নেইমার কী কথা বলেছিলেন?

 


দি নিউজ লায়ন;   ম্যাচ শেষে লিওনেল মেসি ও নেইমারকে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায়। কী কথা বলেছিলেন তারা, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।     কোপা আমেরিকা কাপের ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে হেরেছে নেইমারের ব্রাজিল। হতাশায় কেঁদেই ফেলেন ব্রাজিলীয় তারকা। এই সময়ে এগিয়ে গেলেন মেসি। নেইমরাকে সান্ত্বনা দিতে ভোলেননি। মেসির কাঁধেই কান্নায় ভেঙে পড়লেন এই পিএসজি তারকা।


 পরে ব্রাজিলীয় তারকার সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেন আর্জেন্টিনার তারকা।  দলের হারে হতাশ নেইমার অবশ্য মেসিদের জয়ে বেশ খুশি। তিনি বলেন, ‘গতকাল হেরে যাওয়ার পর আমি গিয়ে সময়ের সেরা খেলোয়াড়কে আলিঙ্গন করি, সে আমার বন্ধু ও ভাই মেসি। আমার মন খারাপ ছিল এবং তাকে মজা করে বলি, ‘তুমি আমাকে হারিয়ে দিলে!’  ব্রাজিলীয় তারকা আরও বলেন, ‘হেরে যাওয়ায় আমি হতাশ, কিন্তু এই মানুষটা (মেসি) অসাধারণ। ফুটবলের জন্য, বিশেষ করে আমার জন্য সে যা করেছে তার প্রতি আমার রয়েছে সর্বোচ্চ সম্মান।’  


গতবার চোটের কারণে ব্রাজিলের জয়ের অংশ হতে পারেননি নেইমার। এবার সেই অধরা খেতাব জিততে বদ্ধপরিকর ছিলেন তিনি। তবে তীরে এসে তরি ডুবে। পুরো টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে বাধা অতিক্রম করতে পারল না ব্রাজিল।  নিজের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা হাতছাড়া করে হতাশ হন নেইমার। ম্যাচের শেষ বাঁশি বাজলে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঠিক এই সময় তাঁর পাশে গিয়ে দাঁড়ান মেসি। জড়িয়ে ধরেন নেইমারকে। তাই জয়-পরাজয়ের উর্ধ্বে উঠে ভালবাসার ধ্বনি। 


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.