মাছপ্রিয় মানুষের জন্য আমাদের আজকের রেসিপি ফিশ কেক - The News Lion

মাছপ্রিয় মানুষের জন্য আমাদের আজকের রেসিপি ফিশ কেক

 


দি নিউজ লায়নঃ

উপকরণ  

৫০০ গ্রাম টুনা মাছ  

এক কাপ সেদ্ধ আলু  

স্বাদমতো নুন  

এক চা চামচ পেঁয়াজকুচি  

এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি  

এক চা চামচ ধনেপাতাকুচি  

এক চা চামচ গরম মসলার গুঁড়ো  

এক টেবিল চামচ লেবুর রস  

দুটি ডিম  

পরিমাণমতো তেল 

এক কাপ ময়দা 

পরিমাণমতো ব্রেডক্রাম  


প্রণালি 

 প্রথমে বাটিতে টুনা মাছ নিন। এতে সেদ্ধ আলু, নুন, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি,একটি ডিম, সামান্য ময়দা গরম মসলার গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার আর একটি পাত্রে আর একটি ডিম নিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর মাখা মাছকেচ বড়া আকারে গড়ে প্রথমে ময়দা তারপর ডিমে চুবিয়ে ব্রেডক্রামে জড়িয়ে তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ কেক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.