আজ আপনার আয়-উপার্জন কেমন যাবে, জানতে নজর রাখুন আজকের রাশিফলে
দি নিউজ লায়ন;
মেষ
নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।
বৃষ
পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।
মিথুন
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। শরীর ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন।
কর্কট
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
সিংহ
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন।
কন্যা
চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। বেকারদের কর্মপ্রাপ্তি হতে পারে।
তুলা
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
বৃশ্চিক
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো না-ও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
ধনু
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মকর
শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। কারও সঙ্গে মতানৈক্যে জড়াবেন না।
কুম্ভ
নিজের মনোভাব যথাযথ ভাবে প্রকাশ করেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।
মীন
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

Post a Comment