প্রাকৃতিক বিপর্যয়ে মৃত ৭
দি নিউজ লায়নঃ একটানা বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে । যার ফলে প্রাকৃতিক বিপর্যয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ৫ জনের ও ঝাড়গ্রাম জেলায় দুই জনের মৃত্যু হয়েছে । পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বড়মুড়া গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে পুষ্প রুইদাস এক মহিলার মৃত্যু হয়, তার বয়স ৫৫ বছর।
ক্ষীরপাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা মদনমোহন পাত্র নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যায়,তার বয়স ৫৪ বছর। ঘাটাল থানার নকুড় বাজার এলাকায় পূর্ণ চন্দ্র দাস নামে ২৮বছর বয়সী এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। কেশপুর ব্লক এর খড়িকা গ্রামের শংকরী বাগ নামে এক মহিলা বন্যার জলের স্রোত দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।তাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন।
এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে দেওয়াল চাপা পড়ে শনিবার এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। অপরদিকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়াগেড়িয়া গ্রামে শ্যামল মান্ডি নামে ৪০ বছর বয়সের এক ব্যক্তি মাঠে মাছ ধরতে গিয়ে মারা যায়। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার একতালি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১২ বছরের নাবালিকা মল্লিকা নায়েক এর মৃত্যু হয়। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুরও ঝাড়গ্রাম জেলায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

Post a Comment