মানিকপাড়া এলাকায় দুয়ারে চেকআপ কর্মসূচি
দি নিউজ লায়ন; তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়্গ্রাম জেলা কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সহযোগিতায় সোমবার মানিকপাড়া পূর্ব লোলিতাসোল এলাকায় দুয়ারে চেকআপ ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির আয়োজন করা হয় ।ওই এলাকার দরিদ্র পরিবারগুলির প্রতিটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়।
সেই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় যে যেকোনো প্রয়োজনে তারা তাদেরকে জানাবেন। তারা তাদের ক্ষমতা অনুযায়ী গ্রামবাসীদের পাশে এসে দাঁড়াবেন। তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগে খুশি এলাকার দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় গিয়ে তারা দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়াবেন।
তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে করোনা পরিস্থিতির সময় থেকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেমন খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি গ্রামবাসীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে। তারপর গ্রামে গ্রামে গিয়ে এই স্বাস্থ্যপরিসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে । যার নাম দেওয়া হয়েছে দুয়ারে চেকআপ কর্মসূচি।

Post a Comment